
পঞ্চগড়ে জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। আজ বুধবার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশ লাইনস মাঠে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবু সায়েম। প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দল।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় চার ধাপে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে।
আয়োজকেরা বলছেন, কিশোর অপরাধ, মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া রাজু নামে এক খেলোয়াড় বলেন, ‘খেলাধুলার মাধ্যমে ব্যস্ত থাকলে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকতে পারব। পুলিশের এ উদ্যোগ আমাদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে।’
আরিফ হাসান নামে আরেক খেলোয়াড় বলেন, ‘কাবাডি আমাদের ঐতিহ্যবাহী খেলা। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো লাগছে।’
পঞ্চগড়ে নকআউট পদ্ধতিতে ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল রংপুর বিভাগীয় পর্যায়ে খেলবে। আর বিভাগীয় পর্যায়ে সেরা দল জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।
পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম বলেন, ‘সম্ভাবনা খুঁজে বের করে তরুণদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ আয়োজন। প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।’

তিন মাসের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিকদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার বাইপাইলে ক্লোদিং কার্নিভালস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার বিকেল তিনটার দিকে কারখানার গেট থেকে মিছিল করে তাঁরা আশুলিয়া থানার সামনে মানববন্ধন করেন।
৫ মিনিট আগে
রাজশাহীর বাঘায় জুসি বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তাঁর স্বামী জহুরুল ইসলাম (৩৫) বলেন, ‘আমার আগেপিছে কিছু নেই, আমি আজ থেকে মুক্ত।’
৮ মিনিট আগে
রাফসাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায়। তাঁর বাবার নাম জামাল উদ্দিন রিপন। হাজারীবাগের ঝিগাতলা ৪ /এ রাস্তার জাহানারা মেনশন নামের ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে রাফসাদ ছিলেন ছোট...
১০ মিনিট আগে
সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে প্রবাসী বাংলাদেশি সৌরভের মৃত্যু হয়েছে। সৌরভ গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির হয়ে একটি ব্যাংকে চাকরি করতেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর মা-বাবা ও স্বজনেরা।
২৪ মিনিট আগে