Ajker Patrika

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড় সদর উপজেলায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল বোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে নিজ বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করছিলেন জাহাঙ্গীর আলম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত