
ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা তাঁতিবাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।
প্রায় ২০ মিনিট ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে আসেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্যসচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচার প্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পরও এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়ংকর পাপ। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের আন্দোলনের লক্ষ্য—ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আইনের কঠোর প্রয়োগ এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।’

কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজকে ওয়াক্ফ করে দেওয়া জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের বিরুদ্ধে। ‘পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক’ উল্লেখ করে তাঁর ভাতিজা মাহমুদুল হাসান মাজহারুল কলেজের জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে করে উদ্বেগ বাড়ছে নদ-তীরবর্তী মানুষের মধ্যে। বিশেষ করে নদটির তীরে অবস্থিত বালাসী ফেরিঘাট টার্মিনাল ভাঙনের ঝুঁকিতে পড়েছে। প্রায় ১৫৭ কোটি টাকার এই স্থাপনাটির মাত্র ১৫ মিটার দূরে ভাঙছে নদ। অন্যদিকে চরের ফসলি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের একমাত্র অ্যাম্বুলেন্সটি সাত বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে গাড়িটি। এদিকে জরুরি রোগীদের হাসপাতালে নিতে ইউনিয়নবাসীকে বেশি টাকা নিয়ে অন্য যানবাহন ভাড়া করতে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
বছরের একমাত্র ভরসা বোরো ফসল পচে যাওয়ায় দিশাহীন হয়ে পড়েছেন সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের চোখে এখন শুধু হতাশা। অভিযোগ, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ বাঁধ ফসল রক্ষার বদলে বিপর্যয় আরও বাড়িয়ে দিয়েছে, আর শেষ সম্বল বাঁচাতে...
৫ ঘণ্টা আগে