দক্ষিণখান থানাধীন গাওয়াইরের আশকোনার বাইতুর মামুর মসজিদ রোডে বুধবার (২৩ আগস্ট) ছুরিকাঘাতে খুন হন আল আমিন টি-স্টোরের দোকানি রাফসান (১৭)। এ ঘটনায় ওই দিনই হত্যায় ব্যবহৃত ছুরিসহ কিশোরকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ। সিগারেট বাকি না দেওয়ায় এ খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।
নিহত রাফসানের বাবা মুসলেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেকে খুন করার আগের দিন (মঙ্গলবার) সিগারেট বাকি চাইছে। কিন্তু ছেলে বাকি দেয় নাই। পরে ছেলেকে দেখে নেওয়ার হুমকি-ধমকি দিয়ে চারটি বিস্কুট নিয়ে চলে যায়। পরের দিন এসে আমার ছেলেকে খুন করে ফেলেছে।’
ছেলে হত্যার বিচারের দাবিতে বুধবার দিবাগত রাতে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন নিহতের মা কুসুম বেগম। গ্রেপ্তার কিশোরকে বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোছা. রেজিয়া খাতুন।
রাফসানের মা কুসুম বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সিগারেট বাকি চাইছিল। তখন আমার পুতে বলছে, মাত্র দোকান খুলছি। সিগারেট বাকি নাই। তখন হুমকি দিয়ে বলছিল, তুই কার কাছে সিগারেট বিক্রি করস আমি দেখমু। সিগারেট না দিয়ে আরেকজনকে আগে চা দিছে। যার কারণে আমার পুতেরে মাইরা ফেলছে।
রায়হানের বড় ভাই আল-আমিন বলেন, ‘সকালে আমি দোকানে বসি, বিকেলে রাফসান বসে। আগের দিনের হুমকির বিষয়ে রাফসান আমায় কিছু কয় নাই। দোকানে যাওয়ার এক ঘণ্টা পর ফোন দিয়ে একজন জানায়, ওরে ছুরি দিয়া পার দিছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা গেছে।’
নিহতের বড় বোন লিলি আক্তার বলেন, আগেও ওই পোলা পেয়ারা বাগান এলাকায় একটা খুন করছে। ওই খুনের কারণে তার বাবা জেলে আছে। কিন্তু ওর কিছুই হয় নাই।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর আগে ভিকটিম বলে গেছে, আগের দিন কথা-কাটাকাটি হয়েছিল। এটা নিয়েই হামলা করেছে।
অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোছা. রেজিয়া খাতুন বলেন, বৃহস্পতিবার আসামিকে আদালতে পাঠানো হলে সে ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের জড়িত থাকার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। পরে তাকে ম্যাজিস্ট্রেট কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্বীকারোক্তি মূলক জবানবন্দির বরাত দিয়ে রেজিয়া খাতুন বলেন, বড় ভাই, ছোট ভাই নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব ছিল। হত্যাকাণ্ডের আগের দিন পোলাপান নিয়ে রাফসানকে খুঁজেছিল। হত্যাকাণ্ডের দিন ওদের দেখা হয়। তখন রাফসান বলেছিল, আমায় খুঁজতেছিলা কেন? তুমি কি আমায় মারবা? কথা-কাটাকাটির একপর্যায়ে রাফসানের বুকে ঘুষি মারে। সেই সঙ্গে আদা কাটার চাকু দিয়ে বুকের মধ্যে আঘাত করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযান শেষে ফেরার পথে মিলের কিছু শ্রমিক ইট ও বালুর বস্তা ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন এবং বিসিক শিল্পনগরীর প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে রাত ১১টা পর্যন্ত ম্যাজিস্ট্রেট, পুলিশসহ অভিযানে অংশ নেওয়া সবাই সেখানে
৫ মিনিট আগে
নড়িয়ায় অবৈধভাবে মজুত করা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে ৮৯৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে সীমিত পরিসরে ১২৮৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় রাখা হয়েছে, যা বিমান চলাচলে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
২১ মিনিট আগে
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। ইতিমধ্যে ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আরও ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে।
২৩ মিনিট আগে