Ajker Patrika

ভাত খাওয়া নিয়ে তর্ক, বড় ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ভাত খাওয়া নিয়ে তর্ক, বড় ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে তর্কের একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন (২৬) ওই এলাকায় মাজারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে।

প্রতিবেশীরা জানান, ঘটনার সময় বড় ভাই উজ্জ্বল হোসেন ছুরি দিয়ে পেয়ারা কাটছিলেন। এ সময় ছোট ভাই জামাল ভাত খাচ্ছিলেন। তখন উজ্জ্বল ছোট ভাইকে বলেন, ‘তুই কাজ করিস না, শুধু বসে বসে খাস।’ এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই উজ্জ্বল ছোট ভাই জামালের বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত