
তিন মাস ধরে ঘরের দরজা খুললেই যে মুখটি খুঁজতেন আলী হোসেন, সেই মুখের দেখা মিলছিল না কোথাও। স্ত্রী আলেয়া বেগম কোথায়, কেমন আছেন—এই উৎকণ্ঠায় কেটেছে দিনের পর দিন। আত্মীয়ের বাড়ি, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ সম্ভাব্য নানা জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে ভেঙে পড়েছিল পরিবার। অবশেষে একটি ফেসবুক ভিডিও বদলে দিল সবকিছু। রাস্তার পাশে অসহায় এক নারীকে দেখে ভিডিওতে স্ত্রীকে চিনে ফেলেন আলী হোসেন। এরপর ছুটে গিয়ে ফিরিয়ে আনেন হারিয়ে যাওয়া স্ত্রীকে।
আজ বৃহস্পতিবার সকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামের আলী হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, দীর্ঘ অপেক্ষার পর পরিবারে ফিরেছে স্বস্তি। স্বজনেরা আলেয়া বেগমকে ঘিরে রেখেছেন। খবর পেয়ে প্রতিবেশীরাও তাঁকে দেখতে আসছেন। দীর্ঘদিন বাইরে থাকার পর তাঁর শারীরিক ও মানসিক অবস্থার দিকে বিশেষ নজর রাখছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন আলেয়া বেগম। মানসিকভাবে অসুস্থ হওয়ায় তিনি নিজের পরিচয় ও ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না। তাঁর সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ চালান এবং নিখোঁজের খবর প্রচার করেন। কিন্তু কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না।
এরই মধ্যে সিংগাইরের গোবিন্দল এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় থাকা এক নারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক ‘ভয়েস অব রবিউল ভাই’ প্ল্যাটফর্মে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটি পরিবারের নজরে আসার পর আলী হোসেন বুঝতে পারেন, রাস্তার পাশে থাকা নারীটি তাঁরই স্ত্রী আলেয়া।
খবর পেয়ে দ্রুত গোবিন্দলে ছুটে যান তিনি। ২৮ সেপ্টেম্বর সেখানে গিয়ে স্ত্রীকে সামনে পেয়েই আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘ তিন মাসের বিচ্ছেদের পর আলেয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আলী হোসেন। স্বামীকে দেখেই তাঁকে চিনতে পারেন আলেয়া বেগম। উপস্থিত লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন সেই দৃশ্যে।
পরিবারের সদস্যরা জানান, আলেয়াকে ফিরে পাওয়ার পর তাঁদের সবচেয়ে বড় স্বস্তি ফিরে এসেছে। এখন তাঁকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলছে।
রবিউল হক বলেন, রাস্তার পাশে অসহায় নারীটিকে দেখে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথা মনে হয়েছিল। সে কারণেই ভিডিওটি প্রকাশ করেন। শেষ পর্যন্ত তাঁর স্বামী এসে তাঁকে নিয়ে যাওয়ায় তিনি নিজেও আবেগাপ্লুত।
একটি ফেসবুক ভিডিওর সূত্র ধরে তিন মাসের বিচ্ছেদের অবসান। হারিয়ে যাওয়া আলেয়া আবার ফিরেছেন আপন ঘরে, স্বজনদের মাঝে। পরিবারের কাছে এটিই এখন সবচেয়ে বড় আনন্দ।

৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) গেজেট থেকে শিক্ষার্থী বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দলীয়করণ করতে ওইসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রাকসু প্রতিনিধিরা।
৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির আইনবিষয়ক সম্পাদক রুহুল আমিন রুবেলের জামিনের জন্য তাঁকে বিএনপির কর্মী উল্লেখ করে প্রত্যয়নপত্র দিয়েছেন বিএনপি ও তাঁতী দলের স্থানীয় নেতারা। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একজন নেতা প্রত্যয়নপত্র দেওয়াকে ভুল বলে তা প্রত্যাহারের কথা জানিয়েছেন।
৭ মিনিট আগে
কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তউপজেলা বদলিতে নীতিমালা লঙ্ঘন, রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। বদলি-সংক্রান্ত নথি ও আদেশ যাচাই করে ১২ শিক্ষকের মধ্যে ৮ জনের বদলিতে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
১৮ মিনিট আগে
রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। সাবেক এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে...
২১ মিনিট আগে