
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ। নিহত ইপ্সিতা কি লঞ্চ থেকে নিজের ইচ্ছায় ঝাঁপ দিয়েছেন, নাকি তাঁকে লঞ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে? যদি লঞ্চ থেকে নিজের ইচ্ছায় আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়ে থাকেন, তাহলে আত্মহত্যার প্ররোচনার জন্য কে বা কারা দায়ী?
এ ছাড়া লঞ্চে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। এ ছাড়া এ মৃত্যুর জন্য রাজনৈতিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা প্রেমঘটিত কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
বিষয়গুলোকে আমলে নিয়ে ভোলা ও লক্ষ্মীপুর থানা-পুলিশ, নৌ পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখছে। তারা ইতিমধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ আজকের পত্রিকাকে জানান, নিহত সুকর্ণা আক্তার ইপ্সিতা ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী হলেও তাঁকে বহনকারী কর্ণফুলী-৪ লঞ্চটি চাঁদপুরের অদূরে পৌঁছার পর মেয়েটি নদীতে পড়ে নিখোঁজ হন।
পরে লক্ষ্মীপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ইপ্সিতার বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর থানায় একটি হত্যা মামলা করেন। ফলে লক্ষ্মীপুর থানা-পুলিশ ও নৌ পুলিশ মামলার তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সহায়তার জন্য ভোলা থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশও তৎপর রয়েছে। তারাও তদন্তকাজ করছে বলেও জানান ওসি হাচনাইন পারভেজ।
এ বিষয়ে ভোলা ডিবি পুলিশের ওসি মো. ইকবাল হোসেন বলেন, ‘ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আমরা তদন্ত শুরু করেছি।’
ভোলা জেলা পুলিশের বিশেষ শাখার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে ভোলা ও লক্ষ্মীপুর পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্তকাজ শুরু করেছে।
এদিকে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়ে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
আজ মঙ্গলবার সকালে ভোলা সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ভোলা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব ফজলুর করিম ছোটন। কলেজ ছাত্রদলের নেতা আ. সামাদের সঞ্চালনায় কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা এ সময় বক্তব্য দেন।
তাঁরা সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, ১৭ জুন ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৪ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী সুকর্ণা আক্তার ইপ্সিতা। চার দিন পর ২১ জুন লক্ষ্মীপুরসংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় ইপ্সিতার মরদেহ।
এ খবর ছড়িয়ে পড়লে ভোলা সরকারি কলেজের ইপ্সিতার সহপাঠী ও কলেজ ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দেয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন প্রশ্ন ছুড়ে পোস্ট দেন। শুরু হয় তোলপাড়। চলে আলোচনা ও সমালোচনার ঝড়।

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মৃত্যুর পরও দাফনের জায়গা মিলছে না। বারান্দায় মরদেহ রেখে স্বজনদের অপেক্ষার প্রহর গুনতে হয়েছে রাতভর। স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দফায় দফায় সালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। শেষ পর্যন্ত বসতবাড়ির উঠানেই মেনোকার মরদেহ
৬ মিনিট আগে
শেরপুরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর শহরের নবীনগর এলাকার পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তাঁর আবাসিক ভবন থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
২৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে.এম. চঞ্চল ও তার অনুসারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১ ঘণ্টা আগে
নিয়মে রয়েছে, উপাচার্য (ভিসি) হতে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু সেই অভিজ্ঞতা নেই মো. শরীফ আশরাফুজ্জামানের। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ও এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এই কর্মকর্তাই এখন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি
২ ঘণ্টা আগে