
নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলার এনসিপির কার্যালয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের হাতে হাত রেখে তাঁরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেন। তাঁদের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তবে যোগদানকারীদের মধ্যে বিএনপির বর্তমান উপজেলা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির কোনো নেতা নেই বলে জানা গেছে।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এমন সব দলের নেতা-কর্মীরা এনসিপিতে যোগ দিতে পারেন। তিনি বলেন, ‘প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে অনেককে দলে নেওয়া হয়েছে। আজ থেকে নিয়মিতভাবে যোগদান কার্যক্রম চলবে।’
আব্দুল হান্নান মাসুদ আরও বলেন, ‘আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। সবাইকে নিয়ে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলব।’

সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম রতন তালুকদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ধলাই নদের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
৬ ঘণ্টা আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
৬ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
৬ ঘণ্টা আগে