
বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রিয়া মনি উপজেলার রাজৈর গ্রামে তাঁর নানি হালিমা খাতুনের কাছে থাকত। তার মা-বাবা অনেক দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বাস করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে যাওয়ার পথে রাস্তার ওপর ওই কিশোরীর লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মাদক কারবারিরা ওই কিশোরীকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাত। কিশোরীও একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ে।
শরণখোলা থানার ওসি সামিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলায় পুকুরে ডুবে রমজান (৩) ও মোহাম্মদ (৩) নামের দুই মামাতো-ফুফাতো ভাই মারা গেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির।
১৯ মিনিট আগে
নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সকাল ৯টার পর সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। আরও কয়েকটি জাতীয় পতাকাখচিত গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়।
১ ঘণ্টা আগে