
উপসচিব থেকে শুরু করে ওপরের পদগুলোয় বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
আজ শনিবার ঢাকায় পূর্ত ভবন মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কার: প্রেক্ষিত সিভিল সার্ভিস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এই দাবি জানান।
বৈঠকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বৈষম্যহীন সিভিল সার্ভিস গঠনে উপসচিব ও তার ওপরের পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন করে ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’ এর বাস্তবায়নের দাবি জানায়।
এ ছাড়া প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের বিদ্যমান বৈষম্য দূর করে সব ক্যাডারের মধ্যে সমতা আনা, পদোন্নতিতে সমান সুযোগ তৈরি করা এবং বিভিন্ন ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রববানি, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাবেক সভাপতি মো. আব্দুস সামাদ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, সম্মিলিত পেশাজীবী সংহতির আহ্বায়ক প্রকৌশলী মির্জা নাজমুল হুদা প্রমুখ বক্তব্য দেন।

ট্রেনে ফেলে আসা স্বর্ণের গয়নাসহ একটি ট্রাভেল ব্যাগ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। আজ বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
১ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে জিসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও গ্রামে এই পাশবিকতার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঈদযাত্রায় কোনো অবস্থাতেই যাত্রী হয়রানি করা যাবে না। ইতিমধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রার সময় ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না। দুর্ঘটনা এড়াতে নির্ধারিত গতির বেশি...
১ ঘণ্টা আগে
নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মজনু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে