
বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, ‘বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, শাড়ি-লুঙ্গি বিলাবে, অন্যদিকে মানুষের ঘরবাড়ি তছনছ করে দেবে, লুটপাট করে নিয়ে যাবে, আমরা এই সন্ত্রাস বন্ধ চাই।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আজ রোববার প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকার রংপুর কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে বালারঘাট খামার, বানিয়ার তেপতি এলাকায় সফরে আসেন আখতার হোসেন। এ সময় নির্বাচন-পরবর্তী হামলার শিকার নেতা-কর্মীদের ভাঙাচোরা ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আখতার হোসেন অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে পরাজয়ের পর বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষ আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা আজ প্রথমবারের মতো হারাগাছে আসতে পেরেছেন। তাঁরা যদি পুলিশের তরফ থেকে অভয় পান, তাহলে যাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যাঁদের মারধর করা হয়েছে, যাঁদের বাইক ভাঙা হয়েছে এবং চুরি করা হয়েছে, তাঁরা অল্প সময়ের মধ্যেই ফরমালি এফআইআর দাখিল করবেন, মামলার কার্যক্রম আমাদের তরফ থেকে আমরা শুরু করব।’
এ সময় স্থানীয় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন আখতার হোসেন এবং তাঁদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
এর আগে তাঁর হারাগাছ সফরকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। গত শনিবার রাতে বিএনপির প্রার্থীর লোকজন হরতাল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা প্রত্যাহার করা হয়।

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ছেলে ওবায়দুল ইসলামের মৃত্যুর খবর শুনে মারা গেছেন বাবা রবিউল ইসলাম (৬৫)। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুরে বেসরকারি কেয়ার মডেল হাসপাতালে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কলেজ ছাত্রদল নেতা সিয়ামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এই হামলার ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী পরীক্ষায় পাস না করায় যোসেফ বর্ণ রোজারিও (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকের ফরম পূরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত মানতে না পেরে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের পাশের প্রাঙ্গণে শিশুটিকে পাওয়া যায়। নবজাতকটি পটিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
২ ঘণ্টা আগে