
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করা নিয়ে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করে সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিকে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে দফায় দফায় যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এই ত্রুটিপূর্ণ এয়ারক্রাফট দিয়েই গত ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সামাজিক সংগঠনের আয়োজিত ইফতার মাহফিল ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইফতার অনুষ্ঠান বন্ধ করতে থানায় অভিযোগ দিয়ে পুলিশ পাঠানোর অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুনের বিরুদ্ধে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

নিজের গাড়ি চলাচলের পথ সুগম করতে রাস্তার গাছ কেটেছেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা হয়েছিল এসব গাছ। এর মধ্যে প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলেছেন তিনি।