
নাটোরের বড়াইগ্রামে সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী পরীক্ষায় পাস না করায় যোসেফ বর্ণ রোজারিও (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকের ফরম পূরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত মানতে না পেরে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার সহপাঠীরা। এ ঘটনার প্রতিবাদে ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নিহত বর্ণের সহপাঠীরা কলেজের মূল ফটকে ভাঙচুর করে বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আজ দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর খ্রিষ্টানপাড়া এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত বর্ণ রোজারিও কালিকাপুর মহল্লার বিপ্লব রোজারিওর ছোট ছেলে। সে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
নিহত বর্ণের সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ ওই কলেজের উচ্চমাধ্যমিকের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৪০০ জনই অকৃতকার্য হয়। আর অকৃতকার্যদের মধ্যে বর্ণ রোজারিওসহ ৩৮ জন শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন শিক্ষকেরা। এতে হতাশা ও লজ্জায় বর্ণ রোজারিও বাড়িতে গিয়ে সবার অগোচরে নিজ শয়নঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, শিক্ষকেরা পরিকল্পিতভাবে তাদের ফেল করিয়ে দেন। পরে পুনঃপরীক্ষার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে ফরম পূরণের সুযোগ দেন। কিন্তু ৩৮ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে অকৃতকার্য ঘোষণা করায় একটি জীবন চিরতরে নিভে গেল। তারা এ ঘটনার বিচার চায়।
বনপাড়া বাজারে নাটোর-পাবনা-খুলনা মহাসড়ক অবরোধের কারণে বাজারের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শংকর ডমিনিক গোমেজ আজকের পত্রিকাকে বলেন, প্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য কিছু কড়াকড়ি হয়েছে। কিছু শিক্ষার্থী আবেগপ্রবণ হয়ে বিভিন্ন রকম কার্যক্রম করছে, যা অনুচিত। আবার কিছু লোক শিক্ষার্থীদের উসকানি দিয়ে বিভিন্ন কার্যক্রম করাচ্ছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, নিহত বর্ণের লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় এবং বিএসএফ ফেরত না নেওয়ায় তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় চরম অনিশ্চয়তার মধ্যে...
৪৪ মিনিট আগে
কান্নাজড়িত কণ্ঠে এই বাবা বলেন, ‘আমি আমার বাচ্চা হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হতে দেখি, একজন বাবা হিসেবে এটাই আমার একমাত্র চাওয়া।’
১ ঘণ্টা আগে
কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বাসের যাত্রী ওঠানামার জন্য থামার সময়। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল-আমিন ফিলিং স্টেশনে...
১ ঘণ্টা আগে
নিপুণ রায় বলেন, একটি শিশু যখন নির্যাতিত হয়, তখন শুধু তার শরীর নয়; একটি পুরো ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থ থাকে না।
১ ঘণ্টা আগে