বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ২ হাজার ৫০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা তেল স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজার এলাকায় একটি তেলের দোকানে এই অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান অভিযানের নেতৃত্ব দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানীরহাট বাজারের মেসার্স বিমল ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ডিজেল তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছিল এবং বেশি দামে বিক্রি করছিল—এমন অভিযোগ ছিল কৃষকদের। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী সর্বোচ্চ ৫ হাজার লিটার ডিজেল মজুতের অনুমতি থাকলেও সেখানে অতিরিক্ত ২ হাজার ৫০০ লিটার তেল রাখা হয়েছিল। ওই অতিরিক্ত তেল জব্দ করা হয়।
পরে জব্দ করা তেল বিক্রির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীর প্রতিনিধির সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তেল কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হয়।
অভিযানের সময় স্থানীয় কয়েক শ কৃষক দোকানের সামনে জড়ো হন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে ডিজেল বিক্রি করা হচ্ছিল, যা কৃষিকাজে প্রভাব ফেলছিল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। প্রায় তিন বছর আগে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দীনের করা মামলায় তিনি জামিন পান। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে জামিনের এই আদেশ দেন।
২৪ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় পড়া না পারায় রুমানা আক্তার (১২) নামের অষ্টম এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষক অর্পণ
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘জুলাই সনদ দেশবাসীর সম্পদ। যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে, তারা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমি মনে করি, বিএনপিও জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর।’
১ ঘণ্টা আগে