
পটুয়াখালীর কলাপাড়ায় পড়া না পারায় রুমানা আক্তার (১২) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক অর্পণ হালদার শিক্ষার্থীকে মারধর করেন বলে জানা গেছে।
জ্ঞান ফেরার পর শিক্ষার্থী রুমানা জানায়, ক্লাস চলাকালে ওই শিক্ষক তাকে বাংলা বিষয়ে তিনটি প্রশ্ন লিখতে বলেন। দুটি প্রশ্নের উত্তর পারলেও একটির উত্তর দিতে না পারায় তার মাথায় হাত দিয়ে সজোরে বেশ কয়েকটি আঘাত করেন শিক্ষক অর্পণ। এতে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার পরিবারের সদস্যরা শিক্ষার্থীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক অর্পণ হালদার জানান, পড়া না পারার কারণে তাকে সামান্য আঘাত করা হয়েছিল। এতে যে সে অসুস্থ হয়ে পড়বে, তিনি তা বুঝতে পারেননি।
কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান বলেন, কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে আহত করার বিধান নেই। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৪ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৪ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে