
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামের একটি মার্কেটে আগুন লেগেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে মার্কেটটির ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
আজ সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য অভিযোগ বিবরণী প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
জীবদ্দশায় ছেলেকে জমি লিখে দেওয়া এবং মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে এক বৃদ্ধের মৃত্যুর পর জানাজা ও দাফন আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার দাবি তুলে জানাজায় আপত্তি জানান তাঁর মেয়ে।
৭ মিনিট আগে
ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।
১৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা মোহাইমিনুলকে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৫ মিনিট আগে