
মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পাচারকারীদের নেটওয়ার্ক উন্মোচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহ আলম।
আজ সোমবার রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সাংবাদিকদের জন্য আয়োজিত এক দক্ষতা উন্নয়ন কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় ও ব্র্যাকের বাস্তবায়নে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় ক্র্যাবের সঙ্গে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মো. শাহ আলম বলেন, মানব পাচারের কারণে যেমন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তেমনি হুন্ডি ও অর্থ পাচারসহ বিভিন্ন আনুষঙ্গিক অপরাধের মাধ্যমে রাষ্ট্রও মারাত্মক ক্ষতির মুখে পড়ে। এই অপরাধ চক্র ভাঙতে এবং মানুষকে সচেতন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে মানব পাচার, মানব চোরাচালান ও অনিয়মিত অভিবাসনের বিভিন্ন দিক এবং এর ভয়াবহতা তুলে ধরেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। তিনি বলেন, বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় অনেক বাংলাদেশি শ্রমিক দালাল চক্রের প্রতারণার শিকার হন এবং জীবনের ঝুঁকি নেন। এ বিষয়ে গণমাধ্যমে আরও বেশি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি।
আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান তাঁর বক্তব্যে অভিবাসন ও মানব পাচারের মতো স্পর্শকাতর বিষয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে সংবেদনশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন গণমাধ্যমকর্মীকে সংবাদের গভীরে গিয়ে পাচারকারীদের নেটওয়ার্ক উন্মোচন করতে হবে।
কর্মশালায় ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সমন্বয়ক হারুন অর রশীদ বক্তব্য দেন। তাঁরা অপরাধ দমনে সাংবাদিক ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত ক্র্যাবের ৬৫ জন সদস্য অংশগ্রহণ করেন। তাঁরা মানব পাচার প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।
বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন এবং প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফরিদপুরে রাজু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্যসহ রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, কিলিং মিশনে ছোট ভাই ইব্রাহীম শেখ (২৬) মুখোশ পরে অবস্থান করেন এবং তাঁরই পরিকল্পনায় অংশ নেয় স্থানীয় মাদক কারবারিরা। এ হত্যাকাণ্ডের পর তিনি দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশের তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
২৫ মিনিট আগে
কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। আজ সোমবার (১৬ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন কার্যালয়ে বিদায়ী প্রশাসক মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
২৭ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর থানায় পুলিশের জন্য নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ জন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই ভবনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
৪৪ মিনিট আগে
রাজশাহীর বাঘায় জ্বালানি তেলের দোকানগুলোয় নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও বেশি দামে তেল বিক্রির একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে...
১ ঘণ্টা আগে