
বরিশালের আগৈলঝাড়ায় চুরির মামলায় গ্রেপ্তার রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর থানায় হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পুলিশের এএসআইসহ অন্তত ১২ জন আহত হন।
আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে (২৬) একটি চুরির মামলায় গতকাল বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর থানার জেলহাজতে বসে রিয়াজ নিজের মাথায় নিজে আঘাত করে অচেতন হয়ে পড়েন। পরে রাত ১১টায় তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চেতন না ফেরায় গভীর রাতে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরের পর চিকিৎসাধীন রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর রিয়াজের আত্মীয়স্বজনসহ শতাধিক লোক বিকেলে মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় গিয়ে হামলা চালান। এ সময় থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়।
এ ঘটনায় রিয়াজের মা নাছরিন বেগম (৫০) ও বোন শারমিন আক্তার (২৮) এবং মমতাজ বেগম (৪৭) নামের এক নারীসহ ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে মিছিলকারীদের হামলায় থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই আব্দুল হালিম এবং কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আলামিন হোসেন ও মেহেদী হাসান আহত হন।
গুরুতর আহত অবস্থায় এএসআই আব্দুল হালিমকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পাঁচ পুলিশ সদস্য এবং শারমিন আক্তার ও মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত প্রতিপক্ষের কয়েকজন গোপনে চিকিৎসা নিচ্ছেন বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম বলেন, ‘আমার ছেলেকে রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে মারধর করেছে। যার জন্য গুরুতর আহত অবস্থায় বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, চুরির মামলায় রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলখানায় বসে গতকাল রাতে নিজেই মাথায় আঘাত করে অচেতন হয়ে পড়লে তাঁকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। যার কারণে পরিকল্পিতভাবে রিয়াজের আত্মীয়স্বজনসহ শতাধিক লোক মিছিল নিয়ে থানায় হামলা করে পুলিশ সদস্যদের মারধর করে আহত করেন। থানায় হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
২ ঘণ্টা আগে
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুজন যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষী যে বক্তব্য দিয়েছে, তা হুবহু মিলে গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ বলেছে গভীর রাত ২টা আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করেছে। তারপর সেখান থেকে তাঁরা ওখানে যায়।
২ ঘণ্টা আগে