
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে পরিষদের ১০ জন সদস্যের অনাস্থা প্রস্তাব ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনের অনুলিপি চট্টগ্রামের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিষদের সদস্যদের আনীত অনাস্থা প্রস্তাবের তদন্তে গুরুতর ছয়টি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। ১০ জন সদস্য অনাস্থার পক্ষে ভোট দেওয়ায় চেয়ারম্যানের দায়িত্ব পালন জনস্বার্থে সমীচীন নয় বলে বিবেচিত হয়। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাঁর পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া প্রজ্ঞাপনে দ্রুত গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কপি হাতে পেয়েছি। ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের ১০ সদস্যের অনাস্থা ও নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
৬ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
৬ ঘণ্টা আগে