
রাজশাহীতে আবদুল বারী নামের এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যার ঘটনায় আমির হোসেন চন্দ্র (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।
গতকাল রোববার গভীর রাতে নগরের আইডি বাগানপাড়া এলাকা থেকে রাজপাড়া থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
গত শনিবার সন্ধ্যায় রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় বারীর মুদিদোকানে পাশের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক টাকা ভাঙাতে যান। বারী টাকা ভাঙতি নেই জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে।
হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রলবোমা ছুড়ে দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বারীসহ তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। তখন হামলাকারীরা বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা চলে গেলে স্বজনেরা বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে গতকাল রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, মামলার দুই নম্বর আসামি আমির হোসেন চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রবাসী রবিন ঢালীর স্ত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগে আদালতে মামলা করেছেন রবিনের বাবা আমিরুল ঢালী। অভিযোগ অস্বীকার করে লামিয়ার দাবি, প্রথম স্বামীকে তালাক দিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
২ মিনিট আগে
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
১৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা বলে দাবি করেছেন।
১৭ মিনিট আগে
জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।
২৩ মিনিট আগে