Ajker Patrika

ভূমিমন্ত্রীর বাড়ির পাশে পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভূমিমন্ত্রীর বাড়ির পাশে পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ
অভিযুক্ত তরুণ। ছবি: সংগৃহীত

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ির পাশে পটকা মেরে পালিয়ে যাওয়া এক তরুণকে খুঁজছে পুলিশ। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেজে ওই তরুণের সম্ভাব্য একটি ছবি পোস্ট করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিকের ১১ নম্বর সড়কে জয় বাংলা স্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফোটান অজ্ঞাত ওই তরুণ। পাশেই ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত সেখানে যান বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ছুটে যায় পুলিশও। তবে সেখানে গিয়ে তারা কাউকে পায়নি। পরবর্তী সময়ে পটকা ছুড়ে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ওই ভিডিওতে অভিযুক্ত তরুণের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।

পরে শুক্রবার আরএমপির ফেসবুক পেজে ছেলেটির সম্ভাব্য চেহারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই ছেলেটি পটকাবাজ। কেউ চিনে থাকলে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দিন।’

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ছেলেটি পটকা মেরে পালিয়েছে। এ নিয়ে ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলেটিকে খুঁজছি। তাকে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত