
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘সরকার আসে-যায়, কিন্তু রাষ্ট্র ও জনগণ চিরস্থায়ী। তাই কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে দায়িত্ব পালন করুন।’
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালুচর মাঠে এনসিপি আয়োজিত এক জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘যারা বিদেশি শক্তির ওপর ভর করে রাজনীতি করে, তাদের কাছে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই নিরাপদ থাকতে পারে না। ওই ১৬ বছরে প্রশাসনে ব্যাপক দলীয়করণ হয়েছে।’ তাঁর দাবি, তৎকালীন সরকার প্রশাসনকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব দেশের মানুষকে বহন করতে হয়েছে।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট সরকার আজ আছে, কাল না-ও থাকতে পারে। কিন্তু দেশ, দেশের মানুষ এবং প্রশাসন সব সময় থাকবে। তাই কোনো দলের হয়ে নয়, দেশের মানুষের হয়ে কাজ করুন। রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থাকুন এবং জনগণের আস্থা অর্জন করুন।’
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘রাষ্ট্রের প্রতি আনুগত্যই একজন সরকারি কর্মকর্তার প্রধান দায়িত্ব হওয়া উচিত।’
বক্তব্যের একপর্যায়ে সারজিস আলম বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভর করে যারা রাজনীতি করে, তাদের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ থাকতে পারে না। তিনি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তির প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানান।
সমাবেশের আগে চাটমোহর বাজার এলাকা থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বালুচর মাঠে এসে সমাবেশে যোগ দেয়।
পাবনা জেলা এনসিপির আহ্বায়ক খন্দকার আখতার হোসেন লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে একটি বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বস্তুটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
১০-১২ জন বন্ধু মিলে মোটরসাইকেলে করে মাওয়া ঘাটে ঘুরতে যান। ভোরে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন। পোস্তগোলা ব্রিজে ওঠার পর একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
৮ মিনিট আগে
রিফাতের দাবি, বাড়িটির দোতলায় এর মালিক বসবাস করেন। তবে তারা যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেটি রাখা ছিল নিচ তলায় গোডাউনে। সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত।
১ ঘণ্টা আগে
মাদক কারবারে অর্জিত সম্পদ নিয়ে আতঙ্কে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর হেরোইন কারবারিরা। সম্প্রতি আদালতের নির্দেশে শীর্ষ দুই কারবারির সম্পদ ক্রোক করা হয়েছে। আরও ২০ জনের ব্যাপারে তদন্ত চলছে। পর্যায়ক্রমে গোদাগাড়ীর ১৮৪ হেরোইন মাফিয়ার ব্যাপারে তদন্ত হবে বলে জানা গেছে। এতে ঘুম হারাম হয়েছে মাদক কারবারিদের।
১ ঘণ্টা আগে