
কুমিল্লায় হোমনায় ম্যাগাজিনে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ মনির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।
হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাস গুপ্ত বলেন, অবৈধ অস্ত্র ও গুলি রাখায় মনির হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তবে অভিযান চালিয়ে এলাকা পরিষ্কার করার পরও পুনরায় দখল হয়ে যাওয়ার প্রবণতা থাকায় এ সমস্যার স্থায়ী সমাধানে জনসচেতনতা ও স্থানীয়দের....
১৮ মিনিট আগে
রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুরের ঢাকা মেস আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হন অন্তত চারজন। আজ বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি, নিমসার ও চান্দিনা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে