
বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহারে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রীর (১৯) সন্ধান না পেয়ে স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ বৃহস্পতিবার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ ১৬ দিনেও স্ত্রীর সন্ধান না পাওয়ায় স্বামী রেজাউল ইসলামসহ পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়েছেন। গৃহবধূ কি কোনো প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন, না তাঁকে কেউ অপহরণ করে নিয়ে গেছে, এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
আদমদীঘি থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার রথবাড়ি মহল্লার আব্দুল হালিমের ছেলে রেজাউল ইসলামের সঙ্গে একই মহল্লার তরুণীর বিয়ে হয় বেশ কিছুদিন আগে। বিয়ের পর দুজনের সংসার ভালোই চলছিল। সংসারজীবনের একপর্যায়ে হঠাৎ স্ত্রী গত ১৫ সেপ্টেম্বর বিকেলে তাঁর স্বামীর বাসাবাড়ি থেকে বের হন। এর পর থেকে আর তিনি বাসায় ফিরে আসেননি। পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁর স্বামী রেজাউল ইসলাম গত ২১ সেপ্টেম্বর নিখোঁজ স্ত্রীর সন্ধান চেয়ে আদমদীঘি থানায় একটি জিডি করেন। আদমদীঘি থানার ডায়েরি নম্বর-১০৭৬। এদিকে নিখোঁজের সন্ধান ১৬ দিনেও না পাওয়ায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় আছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজ গৃহবধূর সন্ধানে পুলিশ মাঠে কাজ করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘মাদক, অনলাইন জুয়া ও বেটিং থেকে যুবকদের মাঠমুখী করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এই সমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই।’
৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সালমা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তাঁর স্বামী মো. জাহাঙ্গীর আলম নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন।
৮ মিনিট আগে
বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৯ শতাংশ প্রবীণ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লাখ। তবে কিছু পরিসংখ্যানে এ সংখ্যা ১ কোটি ৮০ লাখ পর্যন্ত বলা হচ্ছে। আর ২০৫০ সালের মধ্যে প্রতি পাঁচজনে একজন প্রবীণ নাগরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবীণ নারীদের বড় একটি...
৮ মিনিট আগে
মিয়ানমারের রাখাইনে স্থলমাইন বিস্ফোরণে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পায়ে আঘাতপ্রপ্ত অবস্থায় পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
১৭ মিনিট আগে