
রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। জাকিয়ার দাবি, ঘটনার পর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কয়েক হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে।
জাকিয়া সুলতানার অভিযোগ, সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানের এক কর্মচারী হিসাবনিকাশ না বুঝিয়ে অন্যত্র চলে যান। এ ঘটনায় তিনি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়কের কাছে অভিযোগ করেন। এর পর থেকে তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।
জাকিয়া বলেন, ২৩ আগস্ট বৃষ্টি নামের ওই কর্মচারীসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি রাজবাড়ীর কাপড় বাজারের তৃতীয় তলায় তাঁর প্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্পে’ গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন।
জাকিয়ার ভাষ্য, এর কয়েক দিন পর গতকাল শনিবার দুপুরে কয়েক শ মানুষ তাঁর দোকানে এসে তাঁকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তাঁকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার সময়ও কয়েকজন যুবক তাঁকে লাথি মারেন বলে অভিযোগ করেন তিনি।
জাকিয়া সুলতানা দাবি করেন, রাজবাড়ী জেলার ২৬টি সাবসেন্টারের মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় চার হাজার নারী শ্রমিক যুক্ত রয়েছেন। কাপড় বাজারের প্রধান প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় এসব শ্রমিকের অনেকেই চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন।
জাকিয়া বলেন, ‘আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। একজন কর্মচারীর বিরুদ্ধে হিসাব না দেওয়ার অভিযোগ করায় যদি এভাবে আমাকে প্রকাশ্যে হেনস্তার শিকার হতে হয়, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’
অভিযোগের বিষয়ে কর্মচারী বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসাসংক্রান্ত বিষয় নিয়ে বাজারের কয়েকজন ব্যবসায়ী জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে।

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
৪ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে