
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমির মুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, সকালে সুমন শ্বশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। যাত্রাপথে তাঁর মোটরসাইকেলটি উপজেলার চৌমুহনী-ছমির মুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ফ্যাসিস্ট আমলে দেশের জুট মিল, তাঁত মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে লুটপাট করা হয়েছে। বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে...
৩ মিনিট আগে
পানির নিচে তলিয়ে গেছে মরিচ, বেগুন, পটল, ঢ্যাঁড়স, করলা, তরই ও কচুরমুখী খেত। এদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়ে গেছে সবজির দাম।
৬ মিনিট আগে
আজ দুপুরের দিকে অন্যান্য শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি খালে গোসল করতে নামে সায়েম। কিন্তু সায়েম সাঁতার জানত না। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে অন্য শিশুরা চিৎকার শুরু করে।
৯ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। ভদ্রলোক আওয়ামী লীগ করে না।’ আজ শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির...
১৭ মিনিট আগে