ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক চারটি অভিযানে দুই নারীসহ আট মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৬৯টি ইয়াবা ও দুই বোতল মদ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন। গত ২৪ ঘণ্টায় জেলা সদর, নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয় বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ভাঙ্গা উপজেলার পুলিয়ার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিনা বেগম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি উপজেলার জগমোহনপুর এলাকার আলমগীরের স্ত্রী। এ সময় তাঁর কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই উপজেলার মানিকদহ কালীবাড়ী এলাকায় আরেকটি অভিযানে দুই বোতল মদ ও ১০টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন ওই এলাকার শিব চক্রবর্তীর ছেলে শিমুল চক্রবর্তী (৪১) ও অনন্ত ঘোষের ছেলে ওয়াসিম ঘোষ (৩৯)।
এর আগে গতকাল শনিবার নগরকান্দা উপজেলার কুঞ্জনগর গ্রামে অভিযান চালিয়ে মহসিন শেখ বাবু (৩০) ও শেখ জাফর (৩২) নামে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১১১টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একই দিনে জেলা শহরের দক্ষিণ আলীপুর এলাকায় অভিযান চালিয়ে জুটন (৩১), জুবায়ের শেখ (২০) ও সাথী বেগম (৫৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৪৮টি ইয়াবাসহ মাদক বিক্রির ৬১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
ডিবি ওসি আলমগীর হোসেন বলেন, আটক ব্যক্তিদের প্রত্যেককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনতা ব্যাংকের কুমিল্লার হোমনা শাখার সাবেক ব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেনের বাসায় চুরি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে হোমনা সদরের ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. তোফাজ্জল হোসেন জানান, তিনি ও তাঁর স্ত্রী সন্ধ্যায় বাসার বাইরে বের হলে সংঘবদ্ধ চোর চক্র তাঁর তিনতলা বাসার তৃতীয় তলার
৩ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের একটি ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর সৈকতের পশ্চিম পাশে পুরোনো শুঁটকিপল্লি এলাকায় জোয়ারের পানির সঙ্গে ভেসে আসে ডলফিনটি।
৯ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গতকাল শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন। কিন্তু আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে ওই বালু বিক্রি করতে গিয়ে
১৫ মিনিট আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, নগরীতে পথচারীদের নিরাপদ সড়ক পারাপারের জন্য ৩৮টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। আজ রোববার নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নিউ মনসুরাবাদ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা জানান।
২০ মিনিট আগে