
বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগরকে (৩৭) পুলিশ আবারও গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নিমগাছী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাজেদুল ইসলাম সাগর উপজেলার নিমগাছী গ্রামের চাঁন মিয়া সরকারের ছেলে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজেদুল ইসলাম সাগর ২০২৩ সালের ৩১ অক্টোবর পুলিশের জ্যাকেট পরিহিত একটি ছবি নিজের ফেসবুক স্টোরিতে পোস্ট করে সমালোচিত হন। ওই দিন সারা দেশে বিএনপির অবরোধ কর্মসূচি চলছিল। অবরোধে বিএনপি নেতা-কর্মীদের দমন-পীড়নে পুলিশের পাশাপাশি পুলিশের পোশাক পরে মাঠে নামেন সাজেদুল ইসলাম সাগর। বিষয়টি নিয়ে সে সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ছাড়াও সাজেদুল ইসলাম সাগরের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর, গাবতলী ও ধুনট থানায় মাদকসহ ৮টি মামলা রয়েছে। এর আগে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে ধুনট থানায় করা একটি মামলায় গত ২২ জানুয়ারি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পান তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল করিম বলেন, ‘আলোচিত ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের...
৩৩ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি বিদেশফেরত।
৩৪ মিনিট আগে
জুলাইয়ের সব শহীদ, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমসহ আন্দোলনে নিহত সবাই এবং আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে...
৩৭ মিনিট আগে
দীর্ঘ প্রায় ৪ যুগ আগে নির্মিত বিদ্যুৎ লাইনের তারগুলো অনেক পুরোনো ও জীর্ণশীর্ণ। ছোটখাটো ডালপালা পড়লেও তারগুলো ছিঁড়ে যায়। কয়েক বছর আগেও এ রকম একটি দুর্ঘটনায় কয়ালবাড়ির সামনে কামাল হোসেন নামের এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছিল।
৪১ মিনিট আগে