
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের কোনো ভুল থাকলে তা শুধরে দিতে হবে এবং সমালোচনা হতে হবে গঠনমূলক।’ আজ শনিবার বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারকে সহযোগিতার মাধ্যমে প্রকারান্তরে বাংলাদেশের জনগণকেই সহযোগিতা করা হবে। কোনো ব্যক্তিগত সম্পর্কের অবনতির জেরে রাজনৈতিক সংগঠন বা সরকারকে কাঠগড়ায় তোলা উচিত নয়।’
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পাশাপাশি স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি বিদেশি ভাষা (আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান) শিক্ষার ব্যবস্থা করা হবে।’ এ ছাড়াও নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের পড়ালেখা অবৈতনিক করার সরকারি পরিকল্পনার কথা জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জনের মধ্যে ২৭ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান সহায়তা এবং ৬৫ জন সাংবাদিক সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি হাসপাতালের কার্যক্রম গতিশীল করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী বিভিন্ন এয়ারলাইনসের ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ রাখার
১৫ মিনিট আগে
রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য গণ ইফতারের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তবে আয়োজনের বাইরে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদের। এমনকি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আগাম বার্তাও দেওয়া হয়নি। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ছেলে শিক্ষার্থী ও শহীদ
১৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে শিহাব আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শিহাব। শনিবার বিকেলে স্থানীয়রা আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়...
২১ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান আকন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইজিবাইকচালক। এ সময় মোটরসাইকেলচালক মো. কাওসার আহম্মেদ (৩০) আহত হয়েছেন।
২৬ মিনিট আগে