
যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের মধ্যে আপন দুই বোন রয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো জামদিয়া দক্ষিণপাড়ার নেছার আলীর মেয়ে সুলতানা (১০) ও লামিয়া আক্তার (১৩) এবং একই গ্রামের আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০)।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে নামে শিশু ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
মৃত শিশুদের প্রতিবেশী মাহবুর রহমান জানান, তিন শিশু গোসল করতে নামলে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে সিঁড়ির নিচে তাদের ভাসতে দেখেন। ওই পুকুরে লোকজনের আনাগোনা কম থাকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আবদুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। তখন তাদের হৃৎস্পন্দন ছিল না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুকুরটি পরিত্যক্ত হওয়ায় সেখানে লোকজনের যাওয়া-আসা কম। তাই শিশু তিনটি ডুবে গেলেও কারও নজরে পড়েনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে একটি মনিটরিং টিম গঠন করেছে ডিএনসিসি। আজ দুপুরে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন...
৩ মিনিট আগে
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।
১৫ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে...
৩০ মিনিট আগে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নিজ নিজ এলাকায় তাঁদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩৭ মিনিট আগে