
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে শফিকুল ইসলাম বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে তাঁদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
এর আগে সকালে নবনিযুক্ত প্রশাসক সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেন। প্রশাসক হিসেবে যোগদানের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নবনিযুক্ত প্রশাসক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে একই পরিবারের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন আব্দুস সালামের স্ত্রী আমিনা বেগম এবং তাঁদের দেড় বছরের শিশুসন্তান আসলাম।
১৭ মিনিট আগে
কাজীপুর ও ধর্মদা ব্রিজের পাশে মাথাভাঙ্গা নদীর তীরে বিনোদনকেন্দ্রে বহু মানুষ প্রতিদিন বেড়াতে আসেন। তবে ঈদের সময় কয়েক গুণ ভিড় বেড়ে যায়। মানুষের পদচারণে মুখর থাকে নদীতীরের বিনোদনকেন্দ্রটি। ঈদের চার-পাঁচ দিন থাকে এই ভিড়।
২০ মিনিট আগে
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অসামান্য। এমনটি বলেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
১ ঘণ্টা আগে
পাহাড় আর হ্রদের মিতালি দেখতে এবারের ঈদের ছুটিতে পার্বত্য জেলা রাঙামাটিতে পর্যটকদের মিশ্র উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে পর্যটকদের তিল ধারণের ঠাঁই না থাকলেও রাঙামাটি জেলা শহরে পর্যটকের আগমন ছিল প্রত্যাশার চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগে