
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের ছোট বোন শিউলী খানম (৫৭) মারা গেছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ আসর মোক্তারপাড়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে আনুমানিক সাড়ে ৫টায় নেত্রকোনা পৌর শহরের সাতপাই কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শিউলী খানম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে প্রথমে তাঁকে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। শিউলী খানম মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং গৃহিণী ছিলেন। তিনি স্বামী, সন্তান, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রতিবেশীদের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা শিউলী খানম শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমা শিউলী খানমকে বেহেশত নসিব করেন।’
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিউলী খানমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের পক্ষ থেকে শায়রুল কবির খান দেশবাসীর কাছে তার বোনের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ১৩তম দিনে গড়িয়েছে। একই দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রোববার (৪ অক্টোবর)....
১৯ মিনিট আগে
খুলনার দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার ফরমাইশখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম দিঘলিয়ার ফরমাইশখানা এলাকার মৃত আবদুল গফুরের ছেলে...
২৪ মিনিট আগে
ভোলার দৌলতখানে নিখোঁজের দুই দিন পর ফয়েজ (২৫) নামের এক মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের তালুকদার বাড়ির মাদ্রাসা-সংলগ্ন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
২ ঘণ্টা আগে
গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে তাঁকে ঢাকার একটি বেসরকারি...
২ ঘণ্টা আগে