
মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়েরের অভিযোগে লাভলী আক্তার নামে এক নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামি মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত লাভলী আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে পরে আপিলের শর্তে তাঁর জামিন মঞ্জুর করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি ইসলামি শরিয়ত অনুযায়ী মো. আরিফুল ইসলাম রতনের সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। পরে ২০২২ সালের ১৫ মার্চ স্বামীর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবি তুলে সিংগাইর থানা আমলি আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন লাভলী আক্তার।
মামলায় বাদীপক্ষের তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। তবে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীর জেরায় আদালতে প্রমাণিত হয়, অভিযোগে উল্লেখিত ঘটনার প্রায় সাত মাস আগেই অভিযুক্ত রতন বিদেশে চলে যান।
এ পরিপ্রেক্ষিতে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে মামলার বাদী লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বাদীপক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আজিজ উল্লাহ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জাকির হোসেন কহিনুর।
রায়ের পর লাভলী আক্তারের আইনজীবী অ্যাডভোকেট সমাপ্তি আক্তার জানান, আদালতে আপিলের শর্তে জামিন আবেদন করা হলে মানবিক দিক বিবেচনায় এক মাসের মধ্যে আপিল করার শর্তে এক হাজার টাকা বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করা হয়।
এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম বলেন, ‘মিথ্যা মামলা করে কাউকে হয়রানি করার প্রবণতা রোধে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় গলিত লোহা ছিটকে দগ্ধ চারজনের মধ্যে চীনা প্রকৌশলীসহ তিনজন মারা গেছেন। আহত এক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
৮ মিনিট আগে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর এই নির্দেশ দেন...
১০ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে সরকারি বালাম বইয়ের আট পৃষ্ঠা চুরি এবং তথ্য জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। মামলায় নাম উল্লেখ থাকা ললিত সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে কারাগারে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে