
ডাকাতির খবর পেয়ে রাজধানীর বনশ্রী এলাকায় একটি বাসা ঘিরে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় অর্ধশত সদস্যের একটি দল রাস্তার দুই পাশ বন্ধ করে দেয়। সম্ভাব্য পালানোর পথ আটকে রাখতে গলির মুখে রাখা হয় বালুভর্তি ট্রাক।
প্রায় এক ঘণ্টা ধরে বাসাটি ঘিরে তল্লাশি চালানো হলেও মেলেনি ডাকাতি বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের প্রমাণ। শেষ পর্যন্ত যে ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এত বড় অভিযান, তাঁকেই সন্দেহভাজন হিসেবে আটক করে নিয়ে যায় পুলিশ।
আজ রোববার দুপুরে রাজধানীর বনশ্রীর সি-ব্লকের ২ নম্বর রোডে এই অভিযান চালায় ডিবির মতিঝিল বিভাগের একটি দল। বেলা ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত অভিযান চলে।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তথ্যদাতা নিজেও একজন সন্দেহভাজন ডাকাত। তাঁর বিরুদ্ধে সাত-আটটি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তিনি কেন এমন তথ্য দিয়ে পুলিশকে সেখানে অভিযান চালাতে প্ররোচিত করেছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই ডিবির দলটি অভিযানে গিয়েছিল।
অভিযানের বিষয়ে স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান জানান, তিনি বনশ্রীর ২ নম্বর রোডেই থাকেন। দুপুরের দিকে সড়কের দুই পাশে পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল। একজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে কয়েকজন পুলিশ সদস্য জিজ্ঞাসাবাদ করছিলেন। অন্য পুলিশ সদস্যরা ওই সড়কের একটি ভবনের সামনে অবস্থান নেন।
জাহিদ বলেন, কিছুক্ষণ পর হাতকড়া পরা ওই ব্যক্তিকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযানের বিষয়ে কিছু জানায়নি।
এ দিকে অভিযানের বিষয়ে শুরুতে কিছুই জানতেন না বলে দাবি করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরাও শুনেছি, অভিযান চলছে। আমাদের থানা-পুলিশের কেউ সেখানে ছিল না। ডিবি পুলিশ অভিযান চালিয়েছে। তবে তারা আমাদের সেভাবে কিছু জানায়নি।’
জানতে চাইলে ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আজকের পত্রিকাকে বলেন, ডাকাতির একটি তথ্য পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযানে গিয়েছিল। তবে যে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল, সেখানে তেমন কিছু পাওয়া যায়নি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানা যাবে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৪ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৬ ঘণ্টা আগে