
রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ চারজনকে গ্রেপ্তার ও একজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর উত্তর বাড্ডায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি রাইফেল, সাতটি পিস্তল, তিনটি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ীর ধলপুরে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিনটি গুলি ও বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
নিহত হামিমের মামা মোহাম্মদ মহিউদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ভাগনেকে বিরোধ মীমাংসার কথা বলে কেরানীহাট সিটি সেন্টার এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রতিপক্ষের তরুণেরা আগে থেকেই ভাগনেকে মারধরের প্রস্তুতি নিয়ে রেখেছিল। সেখানে আমার ভাগনেকে একা পেয়ে তাঁরা ছুরিকাঘাত করে হত্যা করেছে।’
১৪ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা মোবারক হোসেন এমরান (৪৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন...
২২ মিনিট আগে
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে হাজিরহাট জামে মসজিদ, বাজারের গুরুত্বপূর্ণ অংশ ও আশপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে