
চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় উপজেলাটির কয়েকটি স্থানে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এবং গতকাল বৃহস্পতিবার রাতে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে যুবদল নেতা আক্তার হোসেনের বাড়িতে হামলা চালান প্রতিপক্ষের লোকজন।
আক্তার হোসেন জানান, আজ সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আলমগীরের নেতৃত্বে একদল লোক তাঁর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় হামলাকারীদের আঘাতে তাঁর মেয়ে জান্নাতসহ (৯) অন্তত পাঁচজন আহত হয়। এ ছাড়া আক্তার হোসেনের বাবা-মাকেও মারধর করে হামলাকারীরা।
অপর দিকে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামে বিএনপি নেতা রুহুল আমিনের ঘরে গতকাল রাতে হামলা ও ভাঙচুর চালানো হয়। রুহুল আমিন জানান, রাত প্রায় সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক যুবদল নেতা রিয়াদ গাজী, মিশরসহ লোকজন তাঁর বাড়িতে হামলা করেন। এ সময় তাঁরা ঘরের জানালা ভাঙচুর করেন। তিনি জানান, ওই রাতেই স্থানীয় বিরামপুর বাজারে ইউনিয়ন বিএনপির অফিসেও ব্যাপক ভাঙচুর করা হয়।
সংবাদ পেয়ে উভয় স্থানে থানা-পুলিশ আজ সকালে গিয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা স্বাধীন (১৮) খুন হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর লামকাইন গ্রামের আব্দুস সোবানের ছেলে চাচা সুজনের (৩২) সঙ্গে ভাতিজা...
২৭ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া দুর
৪৪ মিনিট আগে
শ্রীপুরে বাগান থেকে নবজাতকের মাথার খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার নয়াপাড়া গ্রামের বলদীঘাট এলাকার একটি আকাশমণিবাগানের ভেতর থেকে এই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনের আগে ও পরে বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘরে লুটপাট ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে করেছেন প্রার্থী মাহবুবের রহমান শামীম।
১ ঘণ্টা আগে