গাইবান্ধা জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন ৬৬টি শূন্য পদের নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে দুই জনসহ মোট ৬৬টি পদে জনবল নিয়োগের জন্য ২১ আগস্ট লিখিত পরীক্ষার দিন ধার্য ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় দুটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনি দুটির ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে হরিণহাটি এলাকার রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়।
৪ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী নদী তলদেশের টানেল সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো একটি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থান আইন অনুযায়ী স্থানান্তর ও পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে জমি বরাদ্দ ও স্থাপনাটি পুনর্নির্মাণের আদেশ দিয়ে এই রায় ঘোষণা করা হয়...
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি ফরমে শেখ মুজিবুর রহমানের ছবি, ‘মুজিব শতবর্ষ’ লোগো এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক স্লোগান ও লোগো ব্যবহার করে ভর্তি কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় তথ্যপ্রযুক্তি ও রোবোটিকস ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের দুই শিক্ষার্থী। বিজয়ী দুই উদ্ভাবক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ...
২ ঘণ্টা আগে