
রাজধানীতে ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক ছিনতাইকারীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে আহত পথচারী ও আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা যায়, ছিনতাইকারী একজন মাদকসেবী। ছুরিকাঘাতের সময়ে গুরুতর আহত হওয়ার পরও ছিনতাইকারীকে ছাড়েননি ওই ভুক্তভোগী। আহত অবস্থায়ই ওই ছিনতাইকারীকে মারধর করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা-কাটাকাটির একপর্যায়ে পথচারীকে ওই ব্যক্তি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তবে আহত অবস্থায়ই তিনি হামলাকারীকে ধরে ফেলেন। পরে আশপাশের কয়েকজন লোক এগিয়ে এসে হামলাকারীকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি অপর একজনকে মারধর করছেন। তাঁর শরীর ও পরনের পোশাকে রক্তের দাগ রয়েছে। পিঠে ছুরিকাঘাতের চিহ্নও দেখা যায়। এ সময় আশপাশের আরও কয়েকজন ওই ব্যক্তিকে মারধর করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, যাঁকে আটক করা হয়েছে, তাঁকে ছিনতাইকারী বলা যাবে না। তিনি মাদকসেবী। তাঁকে আটক করা হয়েছে। আহত পথচারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এখনো তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে