
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীতে সড়কে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে দগ্ধ হয়ে মো. জাহেদুল নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার অক্সিজেন মোড়ের একটি খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে ওই রিকশাচালকের শরীরে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রিকশাচালক মো. জাহেদুল (২৫) লালমনিরহাট জেলার আদিতমারী এলাকার মাহাতাব আলীর ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশা নিয়ে নগরীর অক্সিজেন মোড় অতিক্রম করছিলেন জাহেদ। এ সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁর শরীরে পড়ে। ছিঁড়ে পড়া তারটিতে আগুন ধরলে ওই রিকশাচালকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ঘটনার সময় রিকশায় কোনো যাত্রী ছিল না।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ১০টায় জাহেদুলকে চমেক হাসপাতালে আনেন। পরে চিকিৎসক তাঁকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তিনি মারা যান। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মধ্যে থাকা রিকশাটির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। তারটিতে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। রিকশাচালক উপুড় হয়ে সড়কে পড়ে আছেন। পরে স্থানীয় একজন অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভান। এ সময় ঘটনাস্থলে লোকজন ভিড় করেন।
এদিকে রিকশাচালকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মচারী-কর্মকর্তাদের অবহেলার কারণে রিকশাচালকের মৃত্যুর কারণকে হত্যাকাণ্ড বলে অবহিত করেন। তিনি এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
৩ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
৩ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
৩ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
৪ ঘণ্টা আগে