
মুন্সিগঞ্জে অপহরণের পর রাজধানী ঢাকার গুলশান থেকে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানা ও ঢাকার গুলশান থানা-পুলিশের যৌথ অভিযানে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। ওই যুবকের নাম ইনছান বেপারী (২২)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার মো. আনোয়ার হোসেন বেপারীর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২৬ জুন রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার ঘাসিপুকুরপাড় গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইনছান। এরপর তিনি আর ঘরে ফেরেননি। পর দিন ২৭ জুন সকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা ইনছানের ইমো নম্বর থেকে তাঁর মায়ের কাছে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তাঁর মা মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধানে নামে পুলিশ। একপর্যায়ে অপহৃতের অবস্থান শনাক্ত করে গুলশান থানাকে তথ্য দেওয়া হয়। পরে যৌথ অভিযানে ঢাকার শাহজাদপুর ভোলা মসজিদের সামনে কাজী ভিলা এলাকায় অভিযান চালিয়ে ইনছানকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া ইনছান বেপারী জানান, তার সাবেক স্ত্রী সাফামনি (২২) কৌশলে তাঁকে ঢাকায় নিয়ে যান।
সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাফামনির কথিত প্রেমিক নাইমসহ আরও কয়েকজন তাঁকে জিম্মি করে মারধর করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
গ্রেপ্তাররা হলেন নোয়াখালীর চরজব্বার এলাকার মো. সোহেল (২৪), সুধারাম এলাকার মো. বেলায়েত হোসেন (২৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার মো. রোমান ইসলাম (২৩)। তাঁরা সবাই গুলশানের শাহজাদপুর এলাকার কাজী ভিলার ভাড়াটিয়া। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, দ্রুত অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত যুবককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
২ ঘণ্টা আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
২ ঘণ্টা আগে
বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেন। রোববার বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের ভাড়া তালিকা নির্ধারণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
২ ঘণ্টা আগে