মাগুরার মহম্মদপুরে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুজয় সাহা নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার উপজেলার রাজাপুর ইউনিয়নের কচাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোতালেব হোসাইন।
নিহত সুজয় সাহা (২৫) উপজেলার বিনোদপুর কাঁচাবাজার এলাকার দুধু কুমারের ছেলে। তিনি প্রাণ কোম্পানির সরবরাহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজয় সাহা মোটরসাইকেলে করে পেশাগত কাজে যাচ্ছিলেন। কচাতলা এলাকায় পৌঁছালে একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুজয় বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিব কাওসার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

মাদারীপুর জেলার শিবচরে মা ও শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত ফারুকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বেইলি ব্রিজ বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
৪ মিনিট আগে
ঢাকায় দুই চিকিৎসককে টার্গেট করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল একটি সন্ত্রাসী গ্রুপ। চাঁদা না পেয়ে দুজনের ওপর হামলা চালায় তাঁরা। এতে দুই চিকিৎসক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে দুজন ৫ দিন করে রিমান্
৭ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় কৃত্রিম সংকট তৈরি করে বরফের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরফকল মালিকদের বিরুদ্ধে। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি বরফকল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট জেলেসহ মৎস্য ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত দামে বরফ বিক্রি করছে।
১৫ মিনিট আগে
মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৩৭ মিনিট আগে