Ajker Patrika

মৌলভীবাজারে ধলাই নদের ভাঙন, প্লাবিত হচ্ছে গ্রাম

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ধলাই নদের ভাঙন, প্লাবিত হচ্ছে গ্রাম
মৌলভীবাজারে ভাঙন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখাবিল এলাকায় এই ভাঙন দেখা দেয়। এতে করে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বন্যার্তদের পাশে দাঁড়ানো হবে।

স্থানীয় বাসিন্দা কবির মিয়া বলেন, আজ রাত ১০টার দিকে হঠাৎ করে ধলাই নদের বাঁধ ভেঙে যায়। প্রায় ১০০ মিটার ভেঙেছে। ইতিমধ্যে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদ-নদীর পানি বাড়ছে। বিপৎসীমার ওপর দিয়ে মনু ও ধলাই নদের পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা ও জুড়ী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ধলাই নদে ভাঙন দেখা দিয়েছে। বিএসএফের বাধায় মখাবিলের এই অংশটুকু কাজ করানো সম্ভব হয়নি। বাঁধার মুখে যেটুকু কাজ করা গেছে, তা-ই করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত