
রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক রেজাউলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মধ্য বাড্ডা ডিআইটি প্রজেক্ট ১৪ নম্বর রোডের শেষ মাথায় একটি বাড়ির গেটে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, ঝুমুরের বাড়ি বরিশাল জেলায়। তাঁর বাবার নাম জাফর হাওলাদার। তাঁর প্রথম স্বামী তাঁকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করেন হোটেল কর্মচারী রেজাউলকে। তখন তাঁরা বাড্ডা এলাকাতেই থাকতেন। দুই-তিন বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় এক বছর আগে রেজাউলকে তালাক দেন ঝুমুর। এরপর তিনি গ্রামের বাড়ি চলে যান। কিছুদিন পর বিয়ে করেন এক প্রবাসীকে।
ঝুমুরের দূর সম্পর্কের আত্মীয় মনিকা আক্তার জানান, গত দুই-তিন দিন আগে বরিশাল থেকে ঝুমুর রাজধানীর মিরপুরে আসেন তৃতীয় স্বামীর বাড়িতে। তবে তৃতীয় স্বামী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সেই বাসা থেকে মঙ্গলবার সকালে মধ্য বাড্ডার মনিকাদের বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে মনিকা আক্তার তাঁর মা অজিফা বেগম, ঝুমুরকে তাঁদের এলাকা ঘুরে দেখাতে বের হন। তখনই সাবেক দ্বিতীয় স্বামী রেজাউল ঝুমুরকে দেখতে পান। এ রপর থেকেই তাঁর পিছু নেন। তবে বিষয়টি তাঁরা কেউই টের পাননি।
মনিকা আরও জানান, যখন সন্ধ্যার দিকে তাঁরা ডিআইটি প্রজেক্টে মনিকাদের বাসার গেট দিয়ে ভেতরে ঢুকছিলেন, তখনই পেছন থেকে এসে অতর্কিতভাবে রেজাউল ধারালো অস্ত্র দিয়ে ঝুমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আঘাতের কারণে ঝুমুরের নাড়িভুঁড়িও বেরিয়ে যায়। তখন তাঁর চিৎকারে সবাই এগিয়ে এলে রেজাউল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয়রা তাঁকে ধরে পুলিশে দেয়। আর গুরুতর অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঝুমুরের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে। বিষয়টি তদন্তের জন্য বাড্ডা থানা-পুলিশকে জানানো হয়েছে।

শেরপুরের নকলায় দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত হয়েছেন। এ সময় ৬টি গবাদিপশুকেও কামড়ে দেয় ওই কুকুর দুটি। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে। আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আবারও
৩২ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে তাদের উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকার একটি জঙ্গল থেকে শিয়াল-কুকুরে খাওয়া কঙ্কালটি উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে