সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক ও বেসরকারি সংস্থা রানের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক রফিকুল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার বেলা ২টার দিকে নগরের আমির কুটিরস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। রফিকুল স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রফিকুলের সহপাঠী কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, আজীবন বরিশালের পরিবেশ রক্ষায় সংগ্রাম করে গেছেন রফিকুল আলম। এ জন্য তিনি এই নগরের একজন প্রতিবাদী পরিচিত মুখ। তিনি পরিবেশবাদী সংগঠন বেলার বরিশালের সমন্বয়কেরও দায়িত্ব পালন করেছেন বলে জানান ফিরোজ।
রফিকুলের ভাই নজরুল ইসলাম জানান, রফিকুল দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন। অসুস্থতা নিয়েও ছুটতেন সাংগঠনিক কাজের পেছনে। আজ দুপুরে অসুস্থ অবস্থায় নিজ বাসায় মারা গেছেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর আমির কুটির জামে মসজিদে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।

নাটোরের গুরুদাসপুরে বাদ পড়া সাত কৃতি শিক্ষার্থীকে (চলতি বছর এসএসসি পাস) সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আগের তালিকায় থাকা আটজনের সঙ্গে এই সাতজনকে যুক্ত করে মোট ১৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে আয়োজনটিতে কোনো সংবাদমাধ্যমক
১৪ মিনিট আগে
সন্ধ্যায় বাজার থেকে আবদুল খালেক ও মোজাহার মোল্লা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাঁদের ডাকচিৎকারে স্থানীয়...
১৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়সাল (২০) নামে এক যুবকের। এ দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের কোতোয়ালিতে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার মামলায় হোসনে আরা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে