
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন হলটির হল ও ডাকসু নেতা-কর্মীসহ আবাসিক শিক্ষার্থীরা। আজ রোববার রাতে আবাসিক এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে তাঁর পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু করেন তাঁরা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব ও হলের কয়েকজন হাউস টিউটর। অন্যদিকে কার্যালয়ের বাইরে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

বাইরে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা। এ ছাড়া ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার আবু নাইম ও জিএস ইমামুল হাসানও সেখানে রয়েছেন।
রাত সাড়ে ৯টার দিকে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার আবু নাইম শিক্ষার্থীদের উদ্দেশে ঘোষণা দেওয়ার পর প্রাধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়।
এর আগে, হলের বিভিন্ন সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহীমকে প্রাধ্যক্ষের কার্যালয়ে ডেকে নিয়ে হেনস্তার অভিযোগ ওঠে।
ওই শিক্ষার্থীর অভিযোগ, তাঁকে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে মৌখিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। একপর্যায়ে তাঁর মাকে ফোনকল করে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁকে অবরুদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
১০ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
২২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২৮ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
৪৩ মিনিট আগে