
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের চত্বরে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাহবুবুর রশীদ ফরাজী।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর গোলাম মোস্তফা, সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, সুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, জেলা যুব বিভাগের সেক্রেটারি মীর জাহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আবু রাশেদ।
সমাবেশ শেষে একটি র্যালি চত্বর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান ব্রিজে গিয়ে শেষ হয়।

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় অন্ধ ও অসুস্থ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে পরিচর্যা করা কলেজছাত্র সোহানুর রহমান সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
৩১ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় সুমন শেখ (২০) নামের এক যুবক ‘গুলিতে’ নিহত হওয়ার ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ও পরে সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজিব মাতুব্বরকে দল থেকে বহিষ্কার এবং দ্রুত...
১ ঘণ্টা আগে
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, গণ-অভ্যুত্থানের প্রায় ২৩ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনো দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণ-অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতা জনগণের প্রত্যাশাকে প্রশ্ন
১ ঘণ্টা আগে