
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে প্রথমে মূল ফটক ও পরে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে প্রবেশ করেন তিনি। তাঁর সঙ্গে বেশ কয়েকজন বহিরাগতকে দেখা গেছে।
এ বিষয়ে নতুন ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমের মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ‘আমরা শুনেছি, উনি বহিরাগতদের নিয়ে তালা ভেঙে বিশ্ববিদ্যালয় প্রবেশ করেছেন। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’
এদিকে নিয়োগের টানা ২২ দিন পর ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের ঘোষিত টানা শাটডাউনের মধ্যেই ভিসির প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ওই রাতেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরবর্তীকালে ২১ সেপ্টেম্বর রাতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ২২ সেপ্টেম্বর থেকে চলছে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি। আন্দোলনে রয়েছেন শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারাও।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে সমষপুর ফ্লাইওভারের ঢালে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারদিন শ্রীনগর ইউনিয়নের হরপাড়া এলাকার মিলনের ছেলে। আহত মিঠু শ্রীনগর ইউনিয়নের বাঁশপট্টি
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ চুয়েটের ভিসিকে নিয়ে মন্তব্য করেন। উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তাঁকে শিক্ষার্থী ও শিক্ষক—কেউ চান না বলেও উল্লেখ করেন হাসনাত।
১৩ মিনিট আগে
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা কমিটিতে সাংগঠনিক পদে থাকার অভিযোগে ভোলার চরফ্যাশনের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৪ মিনিট আগে
পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের পাহারায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়ির উঠানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও নিষিদ্ধ আওয়ামী ল
৩০ মিনিট আগে