
স্যার না বলে সাহেব বলায় খেপে গেলেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান। তাঁর উত্তেজিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আজ বুধবার বিকেলে সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে কথোপকথনের সময় এ ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, এসপি আনোয়ার বলছেন, ‘আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব। বিএনপির বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।’ একপর্যায়ে এসপি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে গলা ধরে বের করে দিতে বলেন।
এ ঘটনায় সন্ধ্যায় পৌর শহরের হোসেন বখত চত্বরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে গণঅধিকার পরিষদের নেতারা এসপির এমন বক্তব্য ও আচরণের তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর প্রত্যাহার দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘২০২৩ সালে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এ ঘটনার মামলার বিষয়ে কথা বলতে গেলে পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’
এ ঘটনায় সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এটি ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও এখন পর্যন্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, ‘এগুলো কথার কথা। সিরিয়াস কোনো কথা নয়। এরা ইনটেনশনালি ফাইজলামি করতে আসছে, এ জন্যই তো ভিডিও করছে। একটা ব্যাপার নিয়ে রীতিমতো বেয়াদবির চরম পর্যায়ে চলে গেছে। তখন বলছি, ভাই আপনারা যান তো, আপনাদের সঙ্গে কথা বলব না।’
‘স্যার না বলে সাহেব বলায় খেপেছেন’ -এ বিষয়ে এসপি বলেন, ‘এগুলো বোগাস কথাবার্তা।’

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
৭ মিনিট আগে
বগুড়ার কাহালুতে বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক। আজ সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু থানার কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কাহালু থানার কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৩৮) ও মেয়ে
২০ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জের পুবাইল থানা এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিলাস মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২২ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পূজা রানী (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুরে উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে