
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি ফরমে শেখ মুজিবুর রহমানের ছবি, ‘মুজিব শতবর্ষ’ লোগো এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক স্লোগান ও লোগো ব্যবহার করে ভর্তি কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিষ্ঠানটির কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কলেজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আহ্বায়ক কমিটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ভর্তি কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের দেওয়া ফরমে ‘মুজিব শতবর্ষ’ লোগো এবং ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনাটি নিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সল কবির আখন্দ প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভর্তি ফরমে শেখ মুজিবুর রহমানের ছবি ও শেখ হাসিনার স্লোগান ব্যবহারের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামানও এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
এদিকে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়া ও কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদ একে অপরের ওপর দায় চাপিয়েছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়ার দাবি, তাঁকে না জানিয়ে কলেজ শাখার ইনচার্জ একক সিদ্ধান্তে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছেন। ফরমে কী ছাপা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না।
অন্যদিকে কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, তিনি এককভাবে কোনো সিদ্ধান্ত নেননি। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফরম ছাপানো হয়েছে। ফরমে থাকা বিষয়গুলো কম্পিউটার অপারেটরের ভুলে হয়ে থাকতে পারে বলে দাবি করেন তিনি।
চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি আবুল বাশার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অনভিপ্রেত। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কলেজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনাটি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভোলার দৌলতখান উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মো. হাসনাইন আহাম্মেদ ওরফে মুসা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আসামি গ্রেপ্তারের বিষয়ে তথ্য নিশ্চিত করা হয়।
৪ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫। একই সময়ে বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন।
২৩ মিনিট আগে
জুবাইদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে। বিদেশ থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি।
৩২ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক কারবারের অভিযোগে এক প্রবীণ সাবেক কাউন্সিলরকে জনসমক্ষে হেনস্তা, মারধর ও অন্যায়ভাবে আটকের ঘটনায় জড়িত ‘মব সন্ত্রাস’ ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
৪৩ মিনিট আগে