Ajker Patrika

মহেশপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
মাদকসহ আটক দুইজন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শক্কুর আলীর ছেলে মো. ইসানুর (৪৫) এবং নেবুর আলীর ছেলে মো. ইনতাদুল ইসলাম (৪৬)। তাঁরা দুজনই একই এলাকার বাসিন্দা।

ঝিনাইদহ র‍্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইমাম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড় দিয়ে মাদকদ্রব্য পরিবহন করা হবে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬-এর একটি দল সেখানে চেকপোস্ট বসায়।

এ সময় একটি নীল রঙের ইজিবাইকে করে ফেনসিডিল পরিবহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ তাঁদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত